Posts

Showing posts from May, 2026

গাযযার খলিল হায়া বনাম বাংলার বেহায়া

গত বছরের শেষের দিকে তথাকথিত যুদ্ধ-বিরতি চুক্তির দেন দরবারের সময় খবর রটেছিলো যে ট্রাম্প প্রশাসন কর্তৃক নিযুক্ত দৌত্যক টম বারাক হতবাক হয়েছিলেন যখন তিনি দেখলেন যে দেনদরবারের কোন পর্যায়েই হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল-হাইয়া হামাসের যোদ্ধা হিসেবে রাফাহ-তে আটকে পড়া তাঁর একমাত্র জীবিত সন্তানের জীবন রক্ষার ব্যাপারে কোন দাবী-দাওয়া পেশ করছেন না। আজ সেই সন্তানেরও শাহাদতের খবর বের হলো। এই সে-ই হামাস যাদের সম্পর্কে বিগত তিনটি বৎসর যাবৎ আরব শাসকদের ঘেঁটুপুত্রেরা কুৎস রটনা করে যাচ্ছিলো এই বলে যে গাযযায় যখন গণহত্যা চলছে তখন হামাসের নেতৃবৃন্দগণ নাকি তুরস্কের ফাইভ স্টার হোটেলে মৌজ-ফূর্তি করে বেড়াচ্ছেন! এ যেনো আওমী আমলের শুরুর দিকে তুরস্ক ও এরদোগানের বিরুদ্ধে কুৎস রটানোর অপকৌশলেরই পুনরাবৃত্তি। মরহুম নিজামী সাহেবের বিচারিক হত্যাযজ্ঞের পর যখন মান্যবর প্রেসিডেন্ট এরদোগান তাঁর স্বভাবসূলভ অন্যায়ের প্রতিবাদস্বরুপ বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিলেন তখন তিনি ভারতীয় হিন্দুদের সেবাদাস, "মুক্তিযুদ্ধের" নেতৃত্বদানকারী আওমীদের চক্ষুশূল হয়েছিলেন। তুরস্ক ও এরদোগানের প্রতি আওমীরা...