Posts

Showing posts from February, 2026

বাংলাদেশের ভবিষ্যত, ইসলামপন্থার ভবিষ্যত: প্রেক্ষাপট '২৬ এর এলেকশন ইঞ্জিনিয়ারিং

Image
অনেকেই জিজ্ঞেস করেন ১৯৪১ সালে প্রতিষ্ঠা পরবর্তী জামায়াতে ইসলামীর অর্জন কি? আমার মনে হয় '২৬ এর নির্বাচনের পূর্বাপর পরিস্থিতির বিশ্লেষণে এর একটা জুতসই উত্তর বিদ্যমান। এই নির্বাচনে আমরা দেখেছি বাংলাদেশের সর্বস্তরের জনগণ কিভাবে জামাতের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। আজ থেকে দশ বছর আগেও ক'জন ভাবতো যে মিডিয়ার রঙ্গিণ জগতের নায়িকারা প্রকাশ্যে জামাতকে সমর্থন করবে? দেশ-বিদেশে সেকুলার জীবনে অভ্যস্ত স্বল্প-বসনা নারীরা জামাতের সংগ্রামের সাথে অকুন্ঠ চিত্তে সমর্থন জ্ঞাপন করবে? অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা প্রকাশ্যে জামাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবে? বাম ঘরানার রথী-মহারথীরা জামাতের বিজয়ের জন্য প্রাণাতিপাত করবে? বিএনপির মতো এতো বড়ো দলের প্রবীণ নেতাদেরও জামাত তো বটেই এমনকি জুলাই'২৪ এর নাবালক নেতাদের বিরুদ্ধে বিজয়ের জন্যও কারচুপির আশ্রয় নিতে হবে? ইতিপূর্বে বাংলাদেশে ইসলাম ও শরীয়তের আলাপ আর কোন নির্বাচনে এতো প্রাসঙ্গিক হয়ে উঠতে পেরেছিলো? কি মনে হয়? এসব একদিনে এমনিতেই হয়ে গেছে? না। এটাই ঐ '৪১ সাল থেকে শুরু করে ৮৪ বৎসরের সংগ্রামের ফসল। এবং আমার মনে হচ্ছে এই নির্বাচন বলে দিচ্ছে যে এই সংগ...